ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

জেলেদের চাল রাজনৈতিক কর্মীদের না দিয়ে জেলেদের দেওয়ার দাবী

মনজু ইসলাম, ভোলা | মার্চ ৪, ২০২৬, ০৭:০৯ পিএম জেলেদের চাল রাজনৈতিক কর্মীদের না দিয়ে জেলেদের দেওয়ার দাবী

সরকার মার্চ ও এপ্রিল ২ মাস মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষনার পর জেলেরা এখন বেকার সময় কাটাচ্ছে।

নদীর পাড়ের মাছ ঘাট গুলোতে এখন নেই কোন হাক ডাক। সরকার ঘোষিত ২৯০ কিলোমিটার অভায়শ্রম এলাকায় নেই জেলেদের জাল। তবে নানাবিধ আশন্কা প্রকাশ করেছে জেলেরা।
ইতিপূর্বে সরকারের সিদ্ধান্ত মেনে সাধারন জেলেরা নদীতে না নামলেও একশ্রেনীর অসাধু ব্যবসায়ীরা জেলেদের দাদনের ফাদে ফেলে চাপ প্রয়োগ করে নদীতে নামতে বাধ্য করে। এর কারনে সরকারের উদ্দ্যোগ শতভাগ সফল হয় না।

অন্যদিকে ২মাস জেলেরা নদীতে না নামলেও সরকার জেলেদের জন্য যে চাউল বরাদ্দ দেন তা সঠিক সময়ে জেলেরা পায় না এমনকি যখন দেওয়া হয় তখন যে পরিমান চাউল বরাদ্দ থাকে সে  পরিমান না দিয়ে তা কর্তন করে রাজনৈতিক কর্মীদের মাঝে বন্টন করা হয়।

অন্যদিকে অভিযোগ রয়েছে- বিগত সময়ে ২ মাসের চাউল একত্রে বিতরন করতে গিয়ে ওজনে কম দিয়ে বাকী চাউল জনপ্রতিনিধি  ও কর্মকর্তার যোগসাজসে কালোবাজারে বিক্রি   করে দেয়।

বর্তমানে যাতে ঔই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে জেলেরা।

এ দিকে  ২ মাস মাছ ধরা বন্ধ থাকায় এ ২ মাস৮০ ভাগ  জেলেরা বেকার জীবন যাপন করে।
অনেক জেলেরা বিভিন্ন এনজিও থেকে লোন এবং ব্যক্তি থেকে সুদের টাকা গ্রহন করে এখন বিপাকে পরেছে। আগামী ২ মাস কোন কাজ না থাকলেও এনজিও দের ঋনের কিস্তি এবং সুদের টাকা ঠিক মতন ও পরিশোধ করতে হবে, অন্যথায় নানান ধরনের হয়রানীর শিকার হতে হবে।

জেলেরা জানিয়েছে- সরকার কর্তৃক জেলেদের জন্য বরাদ্দকৃত চাল কোন রাজনৈতিক কর্মীদের না দিয়ে প্রকৃত জেলেদের মাঝে বন্টন করা এবং ঈদের পূ্বেই বিতরন করলে জেলেরা উপকৃত হবে।
জেলা মৎস কর্মকর্তা জানান- জেলায় তালিকা ভুক্ত জেলেদের সংখ্যা ১৬৭৯৭০ জন।
উক্ত জেলেদের জন্যজনপ্রতি ৪০ কেজি করে ২ মাসে ১৩,৪৩৬ মে:-টন: চাউল বরাদ্দ করা হয়েছে যা জনপ্রতিনিধিগনের মাধ্যমে বিতরন করা হবে।

সচেতন মহল মনে করেন- জেলেদের কথা চিন্তা করে নিষিদ্ধ ২ মাস তালিকাভুক্ত জেলের জন্য বিকল্প কর্মসংস্হান ও প্রশিক্ষনের ব্যবস্হা করলে একদিকে জেলে ও তার পরিবার উপকৃত হবে অন্যদিকে সরকারের নেওয়া পদক্ষেপ সফল হবে।

Link copied!