ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | মে ২৮, ২০২৬, ০১:৫৪ পিএম গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নেয়ামুল জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী এবং বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যান এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

 

কালের সমাজ/ওজি

Link copied!