ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে আলেম ও যুব সমাজের অংশ্রগ্রহণে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জুন, মঙ্গলবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবং জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো: আবু সাঈদ। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।
মাদকবিরোধী এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো: আব্দুর রউফ, জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম এবং ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: সাইফুল ইসলাম।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক সাজেদুল হাসান।
কর্মশালায় বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে আলেম সমাজ ও তরুণদের এগিয়ে আসা সময়ের দাবি। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন অতিথিরা। মাদক নির্মূলে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের প্রতিও গুরুত্বারোপ করা হয়।
উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, যুব সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কালের সমাজ/কে.পি

