বরগুনা জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম।
সোমবার (১৫ জুন) দুপুরে বরগুনা পুলিশ সুপারের কার্যালয় হল রুমে পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার তালতলী থানার পুলিশ পরিদর্শক তদন্ত শরিফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে নির্বাচিত করা হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতারে সঠিক স্বচ্ছ দায়িত্ব পালন করায় বরগুনা জেলা পুলিশের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার মো: কুদরাত-ই-খুদা পিপিএম সেবা তিনি শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলামকে এ সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়, এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই আসে। তাই আমাদের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।
তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, আমি সব সময় সততা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষের সেবায় অঙ্গীকারাবদ্ধ জেলা পুলিশ সুপার মহোদয় কর্তৃক আমাকে যে সম্মাননা দেওয়া হয়েছে এর সম্মাননা ভবিষ্যৎ আরও উৎসাহ জোগাবে তালতলী উপজেলা মাদকসহ সকল অপরাধ মুক্ত করার চেষ্টা করবো বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ।
কালের সমাজ/কে.পি

