ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

খুলনায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

কালের সমাজ ডেস্ক | আগস্ট ১৮, ২০২৬, ১০:২৭ পিএম খুলনায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

খুলনায় ছেলে ধরা সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে রাজু শিকদার নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে। 
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে রায়ের মহল এলাকায় রাজু শিকদার একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনের মধ্যে তাকে ‘ছেলেধরা’ সন্দেহ হয়। একপর্যায়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে তাকে গণপিটুনি দেয়া হয়। মারধরের একপর্যায়ে রাজু গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দ্রæত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজু শিকদার খুলনা ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তবে তিনি কী কারণে রায়ের মহল এলাকায় এসেছিলেন এবং শিশুটিকে কোথায় নিয়ে যাচ্ছিলেন তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

কালের সমাজ/কে.পি
 

Link copied!