ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | আগস্ট ১৮, ২০২৬, ০৭:৫৫ পিএম মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এ আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাঈম শেখ, রাজীব শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নাসির খানসহ আরো অনেকে।

সভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় মুকসুদপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কালের সমাজ/কে.পি

Link copied!