ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

নগরকান্দায় মাদকবিরোধী নৌযাত্রা সফল

নগরকান্দা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর | আগস্ট ২৭, ২০২৬, ০৫:১২ পিএম নগরকান্দায় মাদকবিরোধী নৌযাত্রা সফল

মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী নৌযাত্রা। নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এ নৌযাত্রায় সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় নগরকান্দা বাজারের কুমার নদীর ব্রিজসংলগ্ন টলারঘাটা থেকে নৌযাত্রা শুরু হয়। নৌযাত্রাটি কুমার নদীপথে ভাঙ্গার উজানি পর্যন্ত যায়। পরে একই পথে নগরকান্দায় ফিরে এসে নৌযাত্রার সমাপ্তি ঘটে।

নৌযাত্রায় নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মিয়া নেতৃত্ব দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান  তারা মোল্লা, নগরকান্দা উপজেলা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন।
এ ছাড়া সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, শফিকুল ইসলাম মন্টু,সাংবাদিক নাসির সহ নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা নৌযাত্রায় অংশগ্রহণ করেন।

নৌযাত্রাকালে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়। নৌযাত্রাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মাদকবিরোধী নৌযাত্রাটি সফলভাবে সম্পন্ন হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!