ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

এডিসি পদে পদোন্নতি পেলেন মান্দার ইউএনও আখতার জাহান সাথী

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | আগস্ট ২৭, ২০২৬, ০৬:৪৩ পিএম এডিসি পদে পদোন্নতি পেলেন মান্দার ইউএনও আখতার জাহান সাথী

নওগাঁর বৃহত্তর মান্দা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর পদোন্নতিতে মান্দার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

মান্দায় দায়িত্ব পালনকালে আখতার জাহান সাথী প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, এতিম এবং অটিজম শিশু-কিশোরদের শিক্ষা ও মানবিক সহায়তা প্রদানে তাঁর উদ্যোগ প্রশংসিত হয়েছে।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে তিনি ভূমিকা রেখেছেন। বালিকাদের আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে তাইকোয়ান্দো প্রশিক্ষণের আয়োজন ও উৎসাহ প্রদানও তাঁর উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে।

স্থানীয়দের মতে, দায়িত্ব পালনকালে ইউএনও আখতার জাহান সাথী সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করেছেন। সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর বিভিন্ন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রেখেছে।

এডিসি পদে পদোন্নতি পাওয়ায় মান্দার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে নতুন দায়িত্বে তাঁর সফলতা ও কর্মজীবনের আরও সমৃদ্ধি কামনা করেছেন।

কালের সমাজ/কে.পি

Link copied!