ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

শেরপুরের গজনীতে চালু হলো জিপ লাইন, পাশাপাশি গণভোটের প্রচারণা

জেলা প্রতিনিধি, শেরপুর | জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:১৭ পিএম শেরপুরের গজনীতে চালু হলো জিপ  লাইন, পাশাপাশি গণভোটের প্রচারণা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইনের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জিপ লাইনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গজনী অবকাশ কেন্দ্র শেরপুর জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। 

এখানে জিপ লাইন সংযোজনের মাধ্যমে পর্যটনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এর ফলে দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব হবে এবং স্থানীয় অর্থনীতিও আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জিপ লাইনের উদ্বোধন শেষে গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাঝে গণভোটের প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল শ্রেণি-পেশা ও জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে গণভোট সম্পর্কে সচেতন করতে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্বোধনী ও গণভোট প্রচারণা অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিপুল সংখ্যক পর্যটক উপস্থিত ছিলেন।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!