ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুরে নবনির্মিত লাইব্রেরি উদ্বোধন

জেলা প্রতিনিধি, শেরপুর | জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:২২ পিএম কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুরে নবনির্মিত লাইব্রেরি উদ্বোধন

কৃষি শিক্ষায় জ্ঞানচর্চা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে শেরপুরে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনির্মিত একটি আধুনিক লাইব্রেরির শুভ উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।


উদ্বোধন শেষে জেলা প্রশাসক লাইব্রেরিসহ প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষি শিক্ষার মানোন্নয়ন, গবেষণাভিত্তিক জ্ঞানার্জন এবং প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধিতে লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রশিক্ষণার্থীদের আরও মনোযোগী, সৃজনশীল ও উদ্ভাবনী হতে হবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরপুরের অধ্যক্ষ ড. সালমা লাইজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, উপপরিচালক (কৃষি) মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!