ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

একই মঞ্চে সকল প্রার্থী: জনগণের মুখোমুখি হয়ে প্রার্থীদের নানান প্রতিশ্রুতি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর | জানুয়ারি ২৭, ২০২৬, ০৫:১৮ পিএম একই মঞ্চে সকল প্রার্থী: জনগণের মুখোমুখি হয়ে প্রার্থীদের নানান প্রতিশ্রুতি

লক্ষ্মীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সুজন‍‍`র (সুশাসনের জন্য নাগরিক) আয়োজনে লক্ষ্মীপুর-৩ আসন নির্বাচনী এলাকায় একই মঞ্চে উঠেছেন প্রতিদ্বন্দ্বী ৬ জন প্রার্থী।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে মুখোমুখি অনুষ্ঠানে সাংসদ প্রার্থীরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । সুজনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তারা উপস্থিত হন। এ সময় প্রার্থীরা উপস্থিত জনগণের মধ্য থেকে তিনটি করে প্রশ্নের উত্তর দেন।

 

সভায় বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনগণের প্রশ্নের জবাবে বলেন, উন্নয়নে বিশ্বাসী বিএনপি তাই ফ্যামিলি কার্ডসহ শিক্ষার মানোন্নয়নে ও এলাকার ব্যাপক উন্নয়ন ধানের শীষে ভোট প্রদানের আহবান জানান তিনি। এছাড়া সন্ত্রাস ও মাদকমুক্ত লক্ষ্মীপুর গঠনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার অঙ্গীকার করেন তিনি। 
 

জামায়াত ইসলামীর প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বেকারত্ব দূরীকরণ, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: ইব্রাহীম বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ও দুর্নীতি মুক্ত সুস্থ, সুন্দর সমাজ গঠনে হাত পাখায় ভোট প্রদানের বিকল্প নাই। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরাও এলাকার উন্নয়নে তাদের বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রদান, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান, সংস্কারের স্বপক্ষে গণভোট প্রদান বিষয় বিশেষ গুরুত্ব পায়। এ সময় বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার  মানুষ উপস্থিত ছিলেন৷
 

Side banner
Link copied!