ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৪:০১ পিএম ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির অনুমতিক্রমে আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন শুরু করতে চায় সরকার। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম অধিবেশনে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে এবং অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলোর সুপ্রস্তাব করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতির জন্য কিছু রদবদল হবে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!