ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

পিরোজপুরের কৃতী সন্তান লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ

জেলা প্রতিনিধি, পিরোজপুর | ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:১৫ পিএম পিরোজপুরের কৃতী সন্তান লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নতুন আদেশ অনুযায়ী, বাংলাদেশ 

সেনাবাহিনী–এর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্মড ডকট্রিন অ্যান্ড ট্রেনিং কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান পিরোজপুর সদর উপজেলার পাড়ের হাট এলাকার কৃতী সন্তান। তিনি পাড়েরহাট নিবাসী সাবেক পুলিশ সুপার মরহুম লুৎফর রহমান ও হাসিনা আক্তারের কনিষ্ঠ পুত্র।
 

তার এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগে পিরোজপুরবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে সেনাবাহিনী আরও শক্তিশালী ও আধুনিক বাহিনী হিসেবে এগিয়ে যাবে এবং জেলার জন্যও এটি একটি গৌরবের বিষয় হয়ে থাকবে।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!