ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

বিজয়নগরে বিজিবি এবং র‌্যাব এর অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক-১

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৮:৪০ পিএম বিজয়নগরে বিজিবি এবং র‌্যাব এর অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক-১

২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৩ টায়  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ সিংগারবিল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নলগড়িয়া নামক স্থানে বিজিবি এবং র‌্যাব এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

উক্ত অভিযানে মাটি গর্ত করে পুতে রাখা ০৫টি ড্রাম উদ্ধার করা হয়। উল্লেখিত ড্রাম তল্লাশী করে ৬০ কেজি ভারতীয় গাঁজাসহ একজনকে  আটক করা হয়।আটককৃত ব্যক্তি  মোঃ আলী আকবর (৫০), পিতা-শাহাবুদ্দিন, গ্রাম-নলগড়িয়া, পোষ্ট-সিংগারবিল, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

আটককৃত গাঁজার সর্বমোট সিজার মূল্য-২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা। আটককৃত আসামীকে  গাঁজাসহ বিজয়নগর থানায় মামলা দায়ের করতঃ সোপর্দ করা হয়েছে। 

Link copied!