ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

আতাউর শাহ, নওগাঁ | ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৮:৪৮ পিএম মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রােববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসলামী সমাজকল্যাণ পরিষদ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম,

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েম, সহকারী সেক্রেটারি মারুফ হোসেন ও নাজমুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন এবং জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির ড. খোরশেদুল আলম, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, মাস্টার রফিকুল ইসলাম, যুব বিভাগ সভাপতি আব্দুল মালেক, ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ৯ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অফিস সম্পাদক মাওলানা আয়নাল হক প্রমুখ।

 উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন। বক্তারা সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি সমাজের কল্যাণমূলক কাজে রুকনদের আরও সক্রিয় ভূমিকা পালন এবং নতুন রুকন তৈরির আহ্বান জানান। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রুকনরা অংশগ্রহণ করেন।

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!