ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজধানীতে আজকের কর্মসূচি

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:৪০ এএম রাজধানীতে আজকের কর্মসূচি

ঢাকার সড়কে প্রতিদিনের মতো আজও (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে। এসব কারণে কোথাও কোথাও যানজট ও বিড়ম্বনার আশঙ্কা থাকায় আগে থেকেই জেনে রাখা জরুরি। নিচে দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো তুলে ধরা হলো—

জামায়াতের কর্মসূচি

দুপুর সাড়ে ১২টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

বেলা ১১টায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আইজিপির কর্মসূচি

সকাল পৌনে ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটি-তে সংবাদ সম্মেলন করবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বিএনপির কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নেতৃবৃন্দকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন।

রাত ৮টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

রাত সাড়ে ৮টায় গুলশান অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কালের সমাজ // র.ন

Link copied!