ভালুকায় ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার ২২০ টাকা বেশি দরে বিক্রি করার অভিযোগে দুই ডিলারকে দুই লাখ টাকা জরিমানা
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার ২২০ টাকা বেশি দরে বিক্রি করার অভিযোগে দুই ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হবিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয় বলে জানান ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম।
দণ্ড পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স এন এন এন্টারপ্রাইজ এবং মীম এন্টারপ্রাইজ।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানায়, গোপর খবর পেয়ে মেসার্স এন এন এন্টারপ্রাইজ ও মীম এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত ১৭২৮ টাকার ১২ কেজির প্রতি এলপিজি সিলিন্ডার ২২২ টাকা বাড়িয়ে ১৯৫০ টাকা বিক্রি ও বিক্রয় রশিদ সরবরাহ না করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস ছালাম অভিযান শেষে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত সচেতনতামূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল র্যাব-১৪ এর একটি দল এবং স্থানীয় উপজেলা জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।
কালের সমাজ/ কে.পি

