ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

শ্রীমঙ্গলে উদ্ধার হলো বিরল সবুজ ফণিমনসা সাপ

জেলা প্রতিনিধি,মৌলভিবাজার | মে ২৪, ২০২৬, ০৯:৪৩ পিএম শ্রীমঙ্গলে উদ্ধার হলো বিরল সবুজ ফণিমনসা সাপ

শ্রীমঙ্গল নতুনবাজারের ২য় তলায় অনন্ত দেবনাথের কলার দোকানে কলার ছঁড়িতে একটি সাপ দেখতে পেয়ে দোকানজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই উৎসুক মানুষের ভিড় জমে যায় দোকানটির সামনে।

বিষয়টি বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন কে  জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।

প্রায় ২০ মিনিটের চেষ্টায় দোকানের সিন্দুকের নিচে লুকিয়ে থাকা সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপটি ছিল বিরল সৌন্দর্যের সবুজ ফণিমনসা (Boiga cyanea)। এটি একটি মৃদু বিষধর ও বৃক্ষবাসী সাপ, যা সাধারণত মানুষের ক্ষতি করে না।

পরবর্তীতে সাপটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগ এর রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!