মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল প্রেস ক্লাবের নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। আবু জাফর সালাউদ্দিন`কে আহ্বায়ক ও রূবেল আহম্মেদ সদস্য সচিব নির্বাচিত করা হয়।
রোববার (২৪ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের হল রুমে এক জরুরি সভায় ক্লাবের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত ৭ সদস্য`র এই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। একই সাথে পূর্ববর্তী কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
অন্যান্যদের মধ্যে যুগ্ম আহবায়ক পদে আবুজার রহমান বাবলা ( দৈনিক আমাদের সময়), যুগ্ম সদস্য সচিব পদে এহসান বিন মুজাহির (খোলা কাগজ), সদস্য -১ আব্দুর রব (দৈনিক সংগ্রাম), সদস্য-২ পদে শামসুল ইসলাম শামিম ( সময়ের আলো), সদস্য-৩: নূর মোহাম্মদ সাগর ( দৈনিক করতোয়া) নির্বাচিত করা হয়।
প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য শাকির আহমেদ এর সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, এম এ রকিব, সাইফুল ইসলাম, এম মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, শাহাব উদ্দিন আহমেদ, কাজী গোলাম কিবরিয়া, মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ, সনেট দেব চৌধুরী বক্তব্য রাখেন।
কালের সমাজ/কে.পি

