সাতক্ষীরা শহরের হাটখোলা এলাকায় নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) ওই এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে খবর পেয়ে সাতক্ষীরা সদর ফাঁড়ি ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে শিমুকে তার নিজ ঘরের বিছানার ওপর উপুড় হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের দাবি, বুধবার (৩ জুন) সন্ধ্যার পর বাড়ির সামনে একটি চায়ের দোকানে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েরপ্রাপ্ত কর্মকর্তাছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
কালের সমাজ/কে.পি

