কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ২০ পিস ইয়াবাসহ মাহবুব আলম ওরফে মাহাবুব (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাজরা গ্রামের মৃত রজব আলীর ছেলে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার এসআই সুজনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজরা এলাকার যুব সমাজের সহযোগিতায় অভিযান সফলভাবে সম্পন্ন হয় এবং তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালের সমাজ/কে.পি

