ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জেলা প্রতিনিধি, চাঁদপুর | জুন ২১, ২০২৬, ০৮:১৬ পিএম কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি-২০২৫ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

রবিবার ২১ জুন সকালে চাঁদপুর ওয়াইডাব্লিউসিএ স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক।

ওয়াইডব্লিউসিএর  সাধারণ সম্পাদক পাপড়ি বর্মনের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক কবিতা সাহার সঞ্চালনায়  এতেপ্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশকিন্ডারগার্টেন এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার  সহসভাপতি  ফারুক আহমেদ বাদল, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসেসিয়েশন, সদর শাখার সভাপতি  লায়ন গোলাম হোসেন টিটু। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ওয়াইডব্লিউসিএ স্কুলের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও বিপুল সংখ্যক অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে ২০২৫ সালে জাতীয় পর্যায়ে সম্মিলিত মেধা তালিকার চারজন সহ প্রায় শতাধীক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কালের সমাজ/কে.পি
 

Link copied!