নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বেহাল সড়ক নিজ অর্থায়নে নতুন করে সিসি ঢালাই করে দিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন সবুজ মিয়া নামে এক সেচ্ছাসেবক দল নেতা।
সবুজ মিয়ার এমন মহৎ উদ্যোগের কারণে এ সড়কে চলাচলরত স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে বেহাল এই সড়কটি নতুন করে নির্মাণ হওয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে ।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো এলাকায় শাহজাহান কোম্পানির বাড়ি থেকে আব্দুর রহমান মার্কেট পর্যন্ত প্রায় আধা কিমি সড়কের বেহাল অবস্থায় ছিলো। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকলেও মেরামতের কোন উদ্যোগ নেয়নি কাঞ্চন পৌর কর্তৃপক্ষ ।
দীর্ঘদিন ধরে বেহালি সড়ক পুনঃনির্মাণের উদ্যোগ নেন কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল সভাপতি সবুজ মিয়া। রোববার সকালে সবুজ মিয়ার নিজস্ব অর্থায়নে সিসি ঢালাই কাজ শুরু করা হয়। এই সড়কে চলাচলরত থানীয় এলাকাবাসী সন্তুষ প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, খানাখন্দে ভরা সড়কটিতে পথচারী ও গাড়ী চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে জনভোগান্তি আরও বৃদ্ধি পেতো। সড়কটি পাকাকরণ হওয়ায় বর্তমানে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে । এ উদ্যোগের জন্য এলাকাবাসী সবুজ মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কাঞ্চন পৌরসভা ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি সবুজ মিয়া বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্টের কথা বিবেচনা করে নিজ উদ্যোগে সড়কটি সংস্কারের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
কালের সমাজ/কে.পি

