ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

উত্তর ফটিকছড়িতে খাদে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি | জুন ২১, ২০২৬, ০৯:২২ পিএম উত্তর ফটিকছড়িতে খাদে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকায় খাদে পড়ে তাসপিয়া জান্নাত তোহা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তাসপিয়া জান্নাত তোহা উত্তর ইদিলপুর বদি উদ্দিন হাজীবাড়ির বাসিন্দা। তিনি নারায়ণহাটের বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল হকের সেজো কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির আশপাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত শিশুটি পাশের একটি খাদে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা তল্লাশি শুরু করেন। পরে খাদ থেকে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কালের সমাজ/কে.পি

Link copied!