ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রোববার (২১ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে ভেজাল খাদ্যদ্রব্য ব্যবহার এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে কয়েকটি খাবার হোটেলকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়া বলেন, " জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে"।
কালের সমাজ/কে.পি

