ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঝিমিয়ে পড়া নাট্যাঙ্গনকে আবারও ‘সক্রিয়’ করার লক্ষ্যে “শিল্পীত নাটক, বিকশিত সমাজ” শ্লোগানকে সামনে রেখে গতকাল (১৩/৭/২৬) রাতে অ্যামেরিকা প্রবাসী শেখ সুমন ভাইয়ের উদ্যোগে এক অনুকরণীয় ‘মিলনমেলা’র আয়োজন করা হয়।
“শিল্পীত নাটক, বিকশিত সমাজ” শ্লোগানকে সামনে রেখে প্রায় চারদশক আগে নবীনগরে আত্মপ্রকাশ করেছিল ‘মুক্ত নাট্য সংস্থা’ নামের এ নাট্য সংগঠনটি। কিন্তু নানা কারণে বিগত এক দশকেরও বেশী সময় যাবত পুরোপুরি ঝিমিয়ে পড়ে নবীনগরের নাট্যাঙ্গন। এই ঝিমিয়ে পড়া নাট্যাঙ্গনকে আবারও সক্রিয় করার লক্ষ্যে সংগঠনটির সভাপতি, নাট্যাভিনেতা ও নৃত্যশিল্পী বর্তমানে অ্যামেরিকা প্রবাসী শেখ শামসুল ইসলাম সুমনের উদ্যোগে ও সভাপতিত্বে এবং নাট্যকর্মী ও সাংবাদিক আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় সৈনিক হোটেলে স্থানীয় নাট্যজন ও নাট্যকর্মীদের নিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুক্ত নাট্য সংস্থার সাবেক সভাপতি - মিজানুর রহমান, মুক্ত নাট্য সংস্থার সাধারণ সম্পাদক- বিজন কুমার দাস। মুক্ত নাট্য সংস্থার পরিচালক- শংকর দেব রায়, ব্যতিক্রম থিয়েটারের সাধারণ সম্পাদক- গৌরাঙ্গ দেবনাথ অপু, মুক্ত নাট্য সংস্থার সদস্য- মাহবুব আলম লিটন, মুক্ত নাট্য সংস্থার সদস্য- সহকারী অধ্যাপক হাবিবুর রহমান হেলাল, নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক শাহীন রাজা টিটু প্রমুখ।
নাট্যকর্মীদের এ মিলন মেলায় নবীনগরের সকল নাট্যজন ও নাট্যকর্মীরা আগামি শীত মৌসুমে পুনরায় তিন দিন ব্যাপী নাট্যোৎসব করার জন্য তাঁদের স্ব-স্ব মতামত তুলে ধরেন। দীর্ঘদিন পর নবীনগরের নাট্যকর্মীদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে ঝিমিয়ে পড়া নাট্যাঙ্গনকে আবারও ‘সক্রিয়’ করবে বলে সবাই এ উদ্যোগকে অকুন্ঠচিত্তে সমর্থন ও সাধুবাদ জানান।
কালের সমাজ/কে.পি

