ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

নবীনগরে র‌্যাবের অভিযানে শফিক ডাকাত গ্রেপ্তার

নবীনগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | জুলাই ১৪, ২০২৬, ০৪:৫১ পিএম নবীনগরে র‌্যাবের অভিযানে শফিক ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সম্প্রতি তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে দেশে বিদেশে আলোচিত সন্ত্রাসী এবং হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ ও মাদকসহ অন্তত ১৫টিরও বেশি মামলার আসামি শফিক ডাকাতকে (শফিক উদ্দিন) 

অবশেষে রবিবার (১২/৭/২৬) মধ্যরাতে র‌্যাব-৯ ও র‌্যাব-১০-এর যৌথ দল রাজধানীর কামরাঙ্গীরচর থানার রসুলবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবশ্যয় গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ ও র‌্যাব-১০।  এ সময় তার নিকট থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১৩/৭/২৬) সিপিসি-৩, ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী ব্রাহ্মণবাড়িয়া  র‌্যাব কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান। শফিক ডাকাত গ্রেপ্তারের খবরে তার নিজ গ্রাম খাগাতুয়াসহ আশ পাশের গ্রাম গুলোতে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। সূত্র জানায়- নবীনগর উপজেলার রতনপুর গ্রামের খাগাতুয়া গ্রামের কুখ্যাত ডাকাত শফিক মিয়া ওরফে চোরা শফিকের বিষয়ে র‌্যাব-৯ এর গোয়েন্দা সংস্থার  তিন সদস্য সিভিল পোশাকে গত ১১ এপ্রিল বিকেল আনুমানিক ৪ টার দিকে খাগাতুয়া গ্রামে যান। এ তথ্য গোপন সূত্রে জানতে পরে কুখ্যাত শফিক ডাকাত ও তার বাহিনী ওই তিন র‌্যাব সদস্যের উপর অতর্কিতে হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এরপর আহত র‌্যাবের সদস্যদের একটি বাড়িতে প্রায় দু’ঘন্টা আটকে রাখে। পরে খবর পেয়ে র‌্যাবের অন্য একটি গোয়েন্দা টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত র‌্যাবের সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র‌্যাব। প্রথম দফায় পাঁচজন এবং পরে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এরপর ধারাবাহিকতার একপর্যায়ে ঢাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা শফিক ডাকাতকে গ্রেপ্তার করে র‌্যাব। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া র‌্যাব-৯ এর কমান্ডার এডিশনাল এসপি মো. নুরুন্নবী বলেন-”জেলার শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাত দীর্ঘদিন ধরে তার এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলো।  তার বিরুদ্ধে নবীনগর থানাসহ বিভিন্ন থানায় ১৫ টিরও বেশী মামলা রয়েছে। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হল।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!