ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকায় উপকূলীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড আউটপোস্ট চর মানিকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ২৬৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও জনকল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

