ভোলা চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার জাহানপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড, মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মৃতদেহ উদ্ধার করেছে শশীভুষন থানা পুলিশ।
শশীভুষন থানার এসআই জাকির হোসনে জানান - ৮ আগষ্ট শনিবার বিকাল ৫ ঘটিকার সময়, জাহানপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড, চর হাসিনা আবাসনের দক্ষিণ পাশে মেঘনা নদীর মোহনায় ঢোসের খাল এলাকায় অর্ধগলিত নারীর মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। বিষয়টি জাহানপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আঃ রব রতনের মাধ্যমে মোবাইল ফোনে থানায় অবগত করলে শশীভুষন থানার অফিসার ইনচার্জ মহোদয়কে অবগত করে। চর কুকরি মুকরি নৌ পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে নাম পরিচয় হীন আনুমানিক বয়স (৩৫) এক নারীর অর্ধগলিত বস্রহীন পচা লাশ উদ্ধার করে থানায় আনা হয় । তবে স্থানীয় লোকজন কে জিজ্ঞাসা করলেও এই নারীর বিষয়ে কেউ কোন তথ্য দিতে পারেনি।
এবিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা শিকার করে বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলায় মর্গে পাঠানো হয়েছে,তবে এখন পর্যন্ত মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি।আপাতত থানায় অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে এবং নাম পরিচয় সহ মূল ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।
কালের সমাজ/কে.পি

