ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

গৌরীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গৌরীপুর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ | নভেম্বর ৬, ২০২৫, ০৬:৩৮ পিএম গৌরীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে কৃষি পূর্ণবাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ। উপজেলা কৃষি অফিস চত্বরে ৬-১১-২০২৫ সকাল ১১.৩০ বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গৌরীপুর উপজেলার উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

চলতি মৌসুমে এই উপজেলায় ২১০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়। উৎপাদন ভালো হলে ২৯৫০ মেট্রিক টন উৎপাদন হবে বলে আশা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুর রহমান। 

কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলি বলেন উপজেলার সকল কৃষক যদি এই উদ্যোগ গ্রহণ করেন তাহলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে। শুধু তাই নয় ২০২৫-২৬ মৌসুমে গম,সরিষা, সূর্যমুখী,চিনা বাদাম, সয়াবিন ও শীতকালীন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদের সবার কাজ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা বলেন, আমরা যদি একত্রে কাজ করি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সহজ হবে। বিনামূল্যে পাওয়া বীজ ও রাসায়নিক সার যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাবে। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন আমরা যদি নিজেরা উদ্যোগ নেই তাহলে আমাদের অন্য দেশের কাছে দারস্ত হতে হবে না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীসহ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সংগ্রহকারী কৃষক কৃষাণীগণ।

 

কালের সমাজ/ সাএ


 

Link copied!