ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু

জেলা প্রতিনিধি,সাতক্ষীরা | ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:৫৮ পিএম সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু

সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর এলাকায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে।
 

রোববার সকালে সদর উপজেলার ভালুকা চাঁদপুর সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 
পরিবার সূত্রে জানা যায়, দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর (৫৩) চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল-এ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বড় ভাই আব্দুল করিম (৫৬) সাথে সাথে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। তাদের দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Side banner
Link copied!