ঢাকার ধামরাই উপজেলার শরীফবাগ বাজারে একটি দোকানে চাল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত রাতে বাজারের `মেসার্স দুলাল জেনারেল স্টোর` নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে। চোরচক্র দোকানের চাল কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সে থাকা নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা নিয়ে চম্পট দিয়েছে।
দোকানের মালিক জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। সোমবার সকালে দোকানে এসে দেখেন চালের টিন কাটা এবং ভেতরের মালামাল এলোমেলো হয়ে আছে। পরে ক্যাশবাক্স পরীক্ষা করে দেখেন সেখানে থাকা ব্যবসার নগদ ৫০ হাজার টাকা নেই।
ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক
শরীফবাগ বাজারের মতো ব্যস্ততম জায়গায় এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও কীভাবে চাল কেটে এমন চুরির ঘটনা ঘটলো তা রহস্যজনক। তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :