সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে ইশরাক হোসেন লেখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।”
এদিকে, একই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা যায়। দলটির পক্ষ থেকে তিনি মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছে। ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ইশরাক হোসেন ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুখোমুখি হতে যাচ্ছেন।
বর্তমানে ইশরাক হোসেন নতুন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন। ওই নির্বাচনে তিনি ৭৮ হাজার ৮৫০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছিলেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।
উল্লেখ্য, ২০২২ সালের একটি সরকারি আদেশ অনুযায়ী ঢাকাসহ দেশের চারটি সিটি করপোরেশনের মেয়র পদকে মন্ত্রী পদমর্যাদার সমতুল্য ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :