ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

বিবিরহাট বাজারে মোবাইল কোর্ট অভিযান, জরিমানা ও পলিথিন জব্দ

ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি | ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:১৯ পিএম বিবিরহাট বাজারে মোবাইল কোর্ট অভিযান, জরিমানা ও পলিথিন জব্দ

ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

 অভিযানকালে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইনটির ১৫(১) ধারা ও সারণী ৪(খ) অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৪০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দোকানের সামনে বসানো অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। 

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
 

Side banner
Link copied!