পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর পলাশে উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১লা মার্চ রবিবার পলাশ থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান,তিনি তার বক্তব্যে বলেন আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে যিনি বাংলাদেশকে পূনরায় সংঘটিত করে বাংলাদেশের গনতন্ত্র ফিরিয়ে এনেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন , নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল , নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এবং নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভোকেট রুখসানা খন্দকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার এবং সঞ্চালনায় ছিলেন মো. আলম মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক,যুগ্ন সম্পাদক বাহাউদ্দিন উদ্দিন ভূঁইয়া মিল্টন , উপজেলা ছাএদলের আহ্বায়ক নাজমুল হোসেন, সোহেল সদস্য সচিব পাপন বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, ঘোড়াশাল পৌর ছাএদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

