ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

যুবদল সভাপতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মার্চ ৫, ২০২৬, ০৬:৪৯ পিএম যুবদল সভাপতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ

ফরিদপুরে মহানগর যুবদলের সভাপতি, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরিজের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় দুই হাজার শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারের আগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কবির আহমেদ।

দোয়া-মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া ফরিদপুর সদর আসনের সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Link copied!