আইন পেশা যেখানে অনেকের কাছে কেবলই উপার্জনের মাধ্যম, সেখানে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কবির হোসাইন। শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে জন্ম নেওয়া এই মানুষটি বর্তমানে ওই অঞ্চলের অসহায় ও হতদরিদ্র মানুষের আইনি সহায়তার ভরসাস্থল হিসেবে পরিচিতি পেয়েছেন।
অ্যাডভোকেট কবির হোসাইনের চেম্বারে গেলে কোনো দরিদ্র মানুষকে ফি নিয়ে চিন্তা করতে হয় না। বিশেষ করে যারা অর্থের অভাবে আইনি লড়াই চালিয়ে যেতে পারেন না, তাদের তিনি সম্পূর্ণ বিনা মূল্যে আইনি পরামর্শ ও আইনি সহায়তা প্রদান করেন। তার কাছে আইনি প্রতিকার পেতে আসা মানুষজন জানান, "কবির উকিল সাহেবের কাছে গেলে টাকার দরকার হয় না, তিনি মন দিয়ে মানুষের দুঃখের কথা শোনেন এবং আইনি সমাধানের পথ বাতলে দেন।
অ্যাডভোকেট মোহাম্মদ কবির হোসাইন রাজনৈতিক অঙ্গনেও এক সুপরিচিত নাম। তিনি গাজীপুর-০৩ সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের একজন একনিষ্ঠ সমর্থক। নেতার আদর্শকে বুকে ধারণ করে তিনি সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
একইসাথে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন সফল ও ত্যাগী নেতা হিসেবেও পরিচিত। দলের দুর্দিনেও রাজপথে সক্রিয় থাকা এবং নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর কারণে তিনি সর্বমহলে প্রশংসিত।
তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের বাসিন্দারা জানান, কবির হোসাইন কেবল একজন আইনজীবীই নন, তিনি অত্যন্ত বিনয়ী ও পরোপকারী একজন মানুষ। এলাকায় কোনো অসহায় পরিবার বিপদে পড়লে তিনি নিজ উদ্যোগে এগিয়ে আসেন। তার এই মানবিক কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের মাঝে তিনি ‘মানবিক উকিল’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

