যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
সোমবার (২৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর বিবিসি
আইআরজিসি বিবৃতিতে বলেছে, শত্রুদের সামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিকতায় আল-ধাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর এবং কিং সুলতান নামক মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ‘কিয়াম’ (তরল জ্বালানি) এবং ‘জুলফিকার’ (সলিড জ্বালানি) ব্যবহার করে কার্যকরভাবে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামোও লক্ষ্যবস্তু ছিল। আশকেলন, তেল আবিব, হাইফা ও গুশ দান শহরে ইসরায়েলি সেনাবাহিনীর স্থাপনাগুলোতে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে ‘খায়বার-শেকান’ ও ‘কিয়াম’ তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
কালের সমাজ/ওজি

