বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার তাঁতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই রাস্তার পাশে একটি মালিকবিহীন ট্যাঙ্ক পড়ে থাকতে দেখা যায়। দুপুর পর্যন্ত একই স্থানে ট্যাঙ্কটি পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে ট্যাঙ্কের ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাঙ্কের তালা ভেঙে ভেতরে থাকা অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার হাত ও পা বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই নারীকে হত্যার পর দুর্বৃত্তরা গভীর রাতে মরদেহটি ট্যাঙ্কে ভরে সেখানে ফেলে রেখে যায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে
কালের সমাজ/ কে.পি

