ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২ যাত্রী

নিজস্ব প্রতিবেদক | জুন ৬, ২০২৬, ১০:০১ এএম মহাখালীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২ যাত্রী

রাজধানী মহাখালী আমতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে বাসটি উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও দুই যাত্রী। শনিবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ৬টার দিকে নেত্রকোণা থেকে ছেড়ে আসা ‘ভাটি বাংলা’ পরিবহনের একটি বাস মহাখালী কাঁচাবাজার এলাকায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার রফিকুল ইসলাম নিহত হন।

ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে হতাহতদের উদ্ধার করেন। এরপর আহত দুই যাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

 

কালের সমাজ/ওজি

 

Link copied!