ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

ভালুকায় পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ | মে ১৩, ২০২৬, ১২:৩৩ পিএম ভালুকায় পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প

‎ময়মনসিংহের ভালুকা উপজেলার মেজয় ভিটা ৫নং ওয়ার্ড এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

‎বুধবার (১৩মে)  সকাল ৯টা থেকে দিনব্যাপী ভালুকায় শাখা অফিস প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

‎ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দেন। পাশাপাশি বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষুরোগীদের পাওয়ারের চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।

‎চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোঃ মিনহাজুল ইসলাম ,ডা. চন্দ্রন দেব বর্মন, ডা: জাহাঙ্গীর আলম এবং মোঃ শহিদুল ইসলাম।

‎ক্যাম্পের উদ্বোধন করেন পিএমকের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ নবাব আলি। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা শাখার ব্যবস্থাপক আঃ জলিল, আইটি অফিসার মো. রাশেদুল ইসলাম

‎মোঃ নবাব আলি বলেন, পল্লী মঙ্গল কর্মসূচীর সব শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় ভালুকা শাখায়ও  অসহায় দরিদ্র মানুষের জন্য এ সেবার আয়োজন করা হয়েছে।

‎ভালুকা শাখার  ব্যবস্থাপক আঃ জলিল বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। 

‎বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা পল্লী মঙ্গল কর্মসূচীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!