ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা শাহেদ আলী

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | মে ১২, ২০২৬, ১০:২৭ পিএম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা শাহেদ আলী

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ১১-০৫-২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত জেলা পর্যায়ের “শ্রেষ্ঠ ইমাম সম্মেলন”-এ লিখিত ও মৌখিক পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন মাওলানা শাহেদ আলী ছাবেদ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ২০০-এর অধিক ইমামকে পেছনে ফেলে জেলার শ্রেষ্ঠ ইমাম হিসেবে প্রথম স্থান অর্জন করেন। 

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের ইব্রাহিম পুর গ্রামের . আলী আকবরের ছেলে।এ অর্জনে ধর্মীয় অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া মডেল মসজিদে। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব আবু সাইদ। অনুষ্ঠান শেষে মাওলানা শাহেদ আলী ছাবেদকে সম্মাননা প্রদান করা হয় এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!