ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে নওগাঁতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেলা প্রতিনিধি, নওগাঁ | জুলাই ৩, ২০২৬, ০৮:৫৩ পিএম বর্ণাঢ্য আয়োজনে নওগাঁতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আজ শুক্রবার (৩ জুলাই) সাফল্যের ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ।  এ উপলক্ষে আজ নওগাঁ ফুড প্যালেস রেস্টুরেন্টে ফুলেল শুভেচ্ছা  এবং কেক কাটার মধ্যো দিয়ে ভালোবাসায় উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

শেরা জনপ্রিয় সাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি  নওগাঁ সদর ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, গণতন্ত্রের সংগ্রামে এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এনটিভি সবসময় তাদের সক্রিয়তা বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছে। পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানও দেশের মানুষ ও জাতির জন্য ইতিবাচক ও কল্যাণমূলক ভূমিকা রেখেছে।

আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ১১ টায় বর্ণাঢ্য  শোভাযাত্রার মাধ্যমে  প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়। শোভাযাত্রা শেষে নওগাঁ  ফুড প্যালেস রেস্টুরেন্টে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এসব কথা বলেন। এনটিভির স্টাফ রিপোর্টার আসাদুর রহমান জয় এর উদ্যোগে এই শোভাযাত্রা ও আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নওগাঁ সদর ৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু  আরও বলেন,  এন টি ভি একটি দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম জনগণের আস্থা অর্জন করে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখে।  এনটিভি শুরু থেকে সেই কাজটি করে আসছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির স্টাফ রিপোর্টার আসাদুর রহমান জয় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল  আজম (ভিপি রানা) সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং 
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা। বক্তারা আশা করেন আগামী দিনগুলোতেও যেন এনটিভি তার সাহসিকতা ও পেশাদারিত্বের  ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কালের সমাজ/কে.পি

Link copied!