ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মুকসুদপুরে প্রস্তুতিমূলক সভা

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | জুলাই ২৮, ২০২৬, ০৪:৩২ পিএম জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মুকসুদপুরে প্রস্তুতিমূলক সভা

আগামী ৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬" যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হাম ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার নায়েবে আমির আ. ওয়াহাব মোল্লা এবং মুকসুদপুর উপজেলা শাখার নায়েবে আমির আ. আজিজ।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬" উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী গৃহীত কর্মসূচিসমূহ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা, জনসম্পৃক্ততা এবং সকল দপ্তরের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!