আজ মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চলনবিলের মাটি ও মানুষের প্রিয় নেতা, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী বার সমিতির সভাপতি জননেতা অ্যাডভোকেট মোঃ মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
তিনি তার বক্তব্যে দলকে সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলন কে আরও বেগবান করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দ্বি-বার্ষিক সম্মেলন প্রাণবন্ত হয়ে ওঠে।
কালের সমাজ/কে.পি

