ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ভূমি সেবায় দক্ষতার স্বাক্ষর, জেলা মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করলেন ফুলবাড়ীয়ার এসিল্যান্ড

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | জুলাই ২৮, ২০২৬, ০৫:০৬ পিএম ভূমি সেবায় দক্ষতার স্বাক্ষর, জেলা মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করলেন ফুলবাড়ীয়ার এসিল্যান্ড

ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এপ্রিল, জুন ২০২৬ ত্রৈমাসিকের সহকারী কমিশনার (ভূমি)দের ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সামগ্রিক কার্যক্রমের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজিম উদ্দিন। রবিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত 
জেলার বিভিন্ন উপজেলার ভূমি ব্যবস্থাপনা, সেবার প্রশাসনিক কার্যক্রম এবং।।  উদ্যোগের মূল্যায়নে ফুলবাড়ীয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ তাজওয়ার তাকী দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তার এই অর্জনকে ফুলবাড়ীয়ার মানুষের জন্য একটি গর্বের স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয়রা।

ফুলবাড়ীয়ায় দায়িত্ব গ্রহণের পর থেকেই শেখ তাজওয়ার তাকী সাধারণ মানুষের জন্য ভূমি সেবা আরও সহজ, দ্রুত ও সেবাবান্ধব করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গণশুনানির মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি, ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান, সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ এবং আইনের যথাযথ প্রয়োগে তার সক্রিয় ভূমিকা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয়দের ভাষ্য, আগে ভূমি অফিসে সেবা নিতে অনেক সময় ও ভোগান্তির মুখোমুখি হতে হতো। বর্তমানে সেবার পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং অনেকেই তুলনামূলকভাবে সহজে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন বলে সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় সমাজসেবক মোঃ আশরাফুল ইসলাম আসাদ বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে মানুষের পাশে থেকে কাজ করার যে মানসিকতা শেখ তাজওয়ার তাকী দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার এই অর্জন আমাদের ফুলবাড়ীয়ার জন্য আনন্দের।

সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম শিকদার বলেন, ভূমি অফিসে সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে। মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং দ্রুত সমাধানের চেষ্টা করার কারণে সাধারণ মানুষের আস্থা বেড়েছে।

সমাজসেবী ফাতেমা খাতুন বলেন, জনবান্ধব প্রশাসনের যে প্রত্যাশা মানুষ করে, শেখ তাজওয়ার তাকী সেই প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করছেন। তার মতো দায়িত্বশীল কর্মকর্তাদের সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে।

সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, যোগ্যতা, সততা ও দায়িত্ববোধের সমন্বয়ে তিনি কাজ করে যাচ্ছেন। জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন তার কর্মনিষ্ঠারই স্বীকৃতি।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকবেন এবং ভূমি প্রশাসনকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, একই মূল্যায়নে ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রথম স্থান অর্জন করেছেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!