খুলনা সাংবাদিক ইউনিয়ন-কেইউজে-এর নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কমর্চারী ইউনিয়নের নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার দুপুরে সাংবাদিক ইউনিয়ন-কেইউজের কার্যালয়ে সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কমর্চারী ইউনিয়নের পক্ষে সভাপতি মো: জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম, সদস্য মিঠুন মন্ডল ও মো: রেজাউল করিম নয়ন ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও চ্যানেল নাইনের খুলনা বিভাগীয় প্রধান সুনীল দাস, সাধারণ সম্পাদক গাজী টিভির ষ্টাফ রিপোর্টার শেখ লিয়াকত হোসেন, কেইউজে সিনিয়র সদস্য, এশিয়ান টিভি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতার, মোহনা টিভির খুলনা প্রতিনিধি শহীদুল হাসান, দৈনিক প্রবাহ পত্রিকার ষ্টাফ রুহুল আমীনসহ সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কমর্চারী ইউনিয়নের নেতৃবৃন্দ সরকারী প্রতিষ্ঠান হিসেবে সাধারণ বীমা করপোরেশনের কমর্চারীদের সমস্যা ও অভিযোগের বিষয়ে পাশে দাড়াতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
কালের সমাজ/কে.পি

