বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ ও গুমের ঘটনাটি নতুন একটি পৃথক মামলা হিসেবে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মানবতাবিরোধী অপরাধের মামলায় র্যাবের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা উইং কমান্ডার (অব.) সাইফুর রহমানকে আগামী রোববার (০৯ আগস্ট) ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
একই সঙ্গে এই গুমের ঘটনার পেছনে মূল নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন একাধিক শীর্ষ সামরিক ও বেসামরিক প্রভাবশালী ব্যক্তিত্বকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানা গেছে।
কালের সমাজ/কে.পি

