ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

সুন্দরবন রক্ষায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় জোর

জেলা প্রতিনিধি, পিরোজপুর | আগস্ট ৬, ২০২৬, ০৫:৫২ পিএম সুন্দরবন রক্ষায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় জোর

সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় দূষণ নিয়ন্ত্রণ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে সরকারের বিদ্যমান নীতিমালার কার্যকর বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা ও জনগণের অংশগ্রহণ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পর্যায়ের এক অ্যাডভোকেসি সভায় এসব কথা বলা হয়। জার্মান কো-অপারেশন (এওত), হেলভেটাস বাংলাদেশ ও রূপান্তরের যৌথ উদ্যোগে ‘জবফঁপরহম চড়ষষঁঃরড়হ ধহফ ওসঢ়ৎড়ারহম ঃযব ঊপড়ষড়মু ড়ভ ঃযব ঝঁহফধৎনধহং গধহমৎড়াব ঋড়ৎবংঃং ধহফ ঃযবরৎ তড়হবং ড়ভ ওহভষঁবহপব রহ ইধহমষধফবংয’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, বন বিভাগের সহকারী বন সংরক্ষক সুপ্রিয়া হুই এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাই মল্লিক।
সভার শুরুতে রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী শুভাশীষ ভট্টাচার্য প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন। এরপর প্রকল্প কর্মকর্তা শাহেদা বানু সোনিয়া যুব উদ্ভাবনী কার্যক্রম উপস্থাপন করেন। রিসাইকেল জারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস-২০২১ বাস্তবায়ন এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
উন্মুক্ত আলোচনায় ভান্ডারিয়া, নেছারাবাদ ও মঠবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় তুলে ধরা হয়। আলোচনায় উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে বিভিন্ন সুপারিশ উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় দূষণ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। এ জন্য কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় সরকার, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। সভায় সরকারি বিভিন্ন 
কালের সমাজ/কেপি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!