চাঁদপুর জেলায় চলমান রয়েছে নিরাপদ অভিবাসন ইস্যুতে সিমস্ ফেইজ।। প্রকল্প। জনসচেতনতা বৃদ্ধি করে অভিবাসি কর্মীদের জীবন মানের উন্নয়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা সিসিডিএ চাঁদপুর জেলায় বাস্তবায়ন করছে প্রকল্পটি।
প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের সুত্র অনুযায়ী ৬ ই আগস্ট ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের খুরুমখালি গ্রামে প্রতি মাসের ন্যায় এ মাসেও ৩০ জন সম্ভাব্য বিদেশগামী কে নিয়ে অনুষ্ঠিত হলো প্রাক সিদ্ধান্ত গ্রহন প্রশিক্ষন।
সোস্যাল মোবিলাইজার তারেক রহমান তারু’র পরিচালনায় এবং প্রকল্পের ফরিদগঞ্জ উপজেলার সমন্বয়ক মাহমুদুল হাসানের প্রশিক্ষন পর্বে এদিন উপস্থিত ছিলেন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ রাজন।
তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, নিরাপদ অভিবাসন সৃষ্টি করতে হলে সচেতনতার বিকল্প নেই। আমাদের দেশ থেকে অসংখ্য মানুষ বিদেশ গিয়ে প্রতারিত হচ্ছে, দক্ষতার অভাবে লাভবান হতে পারছে না। সিসিডিএ এই প্রকল্পের মাধ্যমে যে তথ্য গুলো দিচ্ছে তা মেনে চলার চেষ্টা করবেন সকলে। এসময় তিনি দক্ষতা বিষয়ক বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সচেতন হয়ে বিদেশ গমন করলে নিরাপদ অভিবাসন তৈরি হবে।
প্রশিক্ষনে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য রাশিদা বেগম, সিসিডিএ ফরিদগঞ্জ উপজেলা ব্যবস্থাপক মোঃ মহসিন, সোস্যাল মোবিলাইজার ফারিজ বিন ফারুক, এনামুল হাসান সহ প্রমুখ।
পুরো প্রশিক্ষন জুড়ে প্রানোবন্তো ভাবে আলোচ্য বিষয় গুলো নিজেদের মধ্যে ধারন করার চেষ্টা করেন প্রশিক্ষনার্থীরা।
প্রশিক্ষনার্থী মাহবুব জানান, এধরণের প্রশিক্ষন আমাদের জন্য খুবই উপযোগী। ওনারা যেভাবে একদম লাভ ক্ষতির হিসাব থেকে শুরু করে পারিবারিক ব্যবস্থাপনা পর্যন্ত আমাদের বুঝিয়ে দেন এটা খুবই ভালো বিষয়। এধরণের প্রশিক্ষন সবখানে হওয়া উচিত।

